ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত, আতঙ্কে ছোটাছুটি

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ মৃদু ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৯।


ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে অনেকেই বাসার বাইরে ছুটে আসেন।রাত আটটা ২৬ মিনিটে হালকা ভূমিকম্প টের পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে শুরু করেন মানুষ।


আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪০৯ কিলোমিটার।

ads
ads
ads

Our Facebook Page

↑